স্নেক প্ল্যান্ট ( SNAKE PLANT ) 🪴🪴
একটি গাছ শুধু একটি গাছ নয়, এটি আপনার ঘরের প্রাণ । আমি বিশ্বাস করি , গাছের যত্ন নিলে আমরা নিজেদের যত্নেও নিতে শিখি। আসুন একসাথে আমাদের ঘরের প্রতিটি কণাকে সবুজে ভরিয়ে তুলি।
![]() |
| SNAKE PLANT |
আপনি যদি গাছ ভালবাসেন তাহলে আপনার জন্য একটি আদর্শ গাছ হল স্নেক প্ল্যান্ট । এটি শুধু দেখতেই সুন্দর নয়, রয়েছে প্রচুর উপকারী গুণ। অনেকেই ভাবতে পারেন এই সুন্দর গাছটির যত্ন নেওয়া খুবই কঠিন, তাহলে চলুন আপনাদের বলি কিছু উপকারী গুণের কথা আর দেয় কিছু টিপস -
১. এই গাছটি সূর্যের কম আলোতে বেড়ে ওঠে, তাই খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না । যারা নতুন গাছ লাগাচ্ছেন বা খুব ব্যস্ত থাকেন তাদের জন্য এটি দারুন।
২. আপনারা কি জানেন এই গাছের সবথেকে বড় শত্রুই হচ্ছে জল। বেশি জল দিলেই এর শিকড় পচে যায় , তাই জল দেওয়ার সময় দেখে নেবেন মাটির শুকনো আছে কিনা । বসন্ত এবং শরৎকালে এই গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে ।
৩. স্নেক প্ল্যান্টের জন্য এমন মাটি ব্যবহার করুন যা তাড়াতাড়ি জল শোষণ করে নিতে পারে । যেমন ক্যাকটাস গাছের জন্য যে পটিং মিক্স ব্যবহার করা হয় তা আপনারা এই গাছের জন্য ব্যবহার করতে পারেন।
৪. এই গাছের পাতা অনেক সময় বিষাক্ত হতে পারে তাই আপনাদের বাড়ি যদি কোন বাচ্চা বা কোন পোষ্য প্রাণী থাকে তাদের এই গাছটি থেকে দূরে রাখুন।
৫. এই গাছটি এত জনপ্রিয় কেন জানেন ? স্নেক প্ল্যান্ট বাতাস থেকে ক্ষতিকারক টক্সিন শোষণ করে বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করে । এটি রাতে অক্সিজেন ত্যাগ করে , এবং ঘরকে সতেজ রাখে তাই অবশ্যই এই গাছটি লাগিয়ে ফেলুন ।
![]() |
| Types of snake plant |
আপনারা কি জানেন স্নেক প্ল্যান্ট শুধু এক ধরনের নয়, বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সিলিন্ড্রিকা ( cylindrica) , লরেন্টি (laurentii) , গোল্ডেন হেনি ( golden hahnii) , কালো গোল্ড (black gold) , ইত্যাদি । প্রতিটি প্রজাতির আকার এবং রং আলাদা আলাদা, যা আপনার ঘরকে নতুনত্ব দেবে ।
হ্যাঁ, এই স্নেক প্ল্যান্ট এটি সাধারণ গাছ নয়, এটি আপনার ঘরের সৌন্দর্য ধরে রাখতে দারুনভাবে সাহায্য করে । এর বিশেষ গড়ন এবং পাতার নকশার জন্য এটি যে কোন ধরনের অন্দরমহলের সাজের সাথে মানিয়ে যায় । সবারই ঘরের কোনা ফাঁকা থাকে , সেখানে একটি সুন্দর টবে এই স্নেক প্ল্যান্টটি রাখলে জায়গাটি সজীব হয়ে ওঠে । যেমন এটি ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি ঘরের বাতাসকে রাখে স্বচ্ছ , যার ফলে ঘুম এবং পড়াশোনার জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে ।
শুধু আপনার ঘরের সৌন্দর্যই বাড়ায় না এটি আপনার মানসিক শান্তি এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । 🪴


Baah besh sundor! 🌸❤️✨
ReplyDeleteBaahh darun to
ReplyDeleteKhub bhalo♥️
ReplyDeleteBahhh♥️egiye jao
ReplyDeleteNivee
ReplyDeleteVery nice ❤️
ReplyDeleteSundor ❤🌸
ReplyDeleteNice nice
ReplyDeleteGood work 👏
ReplyDeleteBeautiful ❤️
ReplyDeleteBahh ❤️
ReplyDeleteSundor hoyeche
ReplyDelete