Posts

Showing posts from August, 2025

মানি প্ল্যান্ট (MONEY PLANT) 🍀🍀

Image
  মানি প্ল্যান্ট, যার বৈজ্ঞানিক নাম হলো Epipremnum aureum, এটি একটি জনপ্রিয় গৃহস্থালি উদ্ভিদ। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় একটি উদ্ভিদ হলেও, বর্তমানে সারা বিশ্বে এটি ব্যাপকভাবে পরিচিত। এর জনপ্রিয়তার কারণ হলো এর সহজ পরিচর্যা এবং এর আকর্ষণীয় পাতা। মানি প্ল্যান্টের পাতা দেখতে হৃদয়ের মতো, এবং এটি গাঢ় সবুজ রঙের হয়, যার ওপর হলুদ বা সাদা রঙের দাগ থাকে।  MONEY PLANT  মানি প্ল্যান্ট একটি জনপ্রিয় ইন্ডোর গাছ। এর পরিচর্যা করা বেশ সহজ। নিচে এরিকা পাম গাছ পরিচর্যার জন্য কিছু টিপস দেওয়া হলো -   🍀 সঠিক স্থান নির্বাচন মানি প্ল্যান্টের জন্য এমন একটি জায়গা নির্বাচন করা উচিত যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না, কিন্তু প্রচুর পরিমাণে উজ্জ্বল আলো থাকে। সরাসরি রোদ পাতার ক্ষতি করতে পারে, পাতা পুড়িয়ে দিতে পারে বা হলদে করে দিতে পারে। তাই উত্তর বা পূর্বমুখী জানালা এর জন্য সবচেয়ে ভালো। 🍀  জল দেওয়া এই গাছে বেশি জল দেওয়া উচিত নয়। মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই জল দিন। গ্রীষ্মকালে সপ্তাহে ১-২ বার এবং শীতকালে ১৫-২০ দিনে একবার জল দিলেই যথেষ্ট। পাত্রের নিচে যদি অতিরিক্ত...

এরিকা পাম ( ARECA PALM ) 🌿🌿

Image
  এরিকা পাম (Dypsis lutescens), যা গোল্ডেন কেন পাম বা বাটারফ্লাই পাম নামেও পরিচিত, একটি জনপ্রিয় ইনডোর প্লান্ট। এর বড় এবং সবুজ পাতা ঘরের ভেতরের পরিবেশকে স্নিগ্ধতা দেয়। এটি মূলত মাদাগাস্কারের একটি উদ্ভিদ।  (ARECA PALM )  এরিকা পাম একটি জনপ্রিয় ইন্ডোর গাছ। এর পরিচর্যা করা বেশ সহজ। নিচে এরিকা পাম গাছ পরিচর্যার জন্য কিছু টিপস দেওয়া হলো -  🌿 সঠিক পাত্র নির্বাচন গাছের আকারের তুলনায় একটি বড় পাত্র ব্যবহার করাই ভালো ,পাত্রের নিচে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য যেন অবশ্যই ছিদ্র থাকে তাতে আপনার গাছটি মরে যাওয়ার ভয় থাকবে না । 🌿 মাটি তৈরি এরিকা পামের জন্য এমন মাটি ব্যবহার করুন, যা জল ধরে রাখে এবং জল বেরও করে দেয়। আপনি নার্সারি থেকে পটিং মিক্স কিনতে পারেন। অথবা আপনি নিজে বাগানের মাটি, কোকোপিট, এবং গোবর সার মিশিয়েও এর জন্য মাটি তৈরি করতে পারেন। 🌿 পর্যাপ্ত সূর্যালোক এই গাছ উজ্জ্বল সূর্যালোক পছন্দ করে, তবে সরাসরি সূর্যালোক এর পাতা পুড়িয়ে ফেলতে পারে। তাই, গাছটিকে এমন একটি জায়গায় রাখুন যেখানে এটি পূর্ব বা উত্তর দিকের জানালা থেকে ফিল্টার করা সূর্যালোক পায়। 🌿 জল দেওয়া এরিকা ...

জিজি প্ল্যান্ট ( ZZ PLANT ) ☘️

Image
  ZZ প্ল্যান্টের (Zamioculcas zamiifolia) পরিচর্যা করা খুবই সহজ। এটি এমন একটি উদ্ভিদ যা কম আলো এবং কম জল দিয়েও ভালোভাবে বেঁচে থাকতে পারে। তাই এটি নতুন বাগান প্রেমী বা ব্যস্ত মানুষদের জন্য দারুণ একটি পছন্দ , তাহলে চলুন আপনাদের দেই কিছু টিপস -  ZZ PLANT   ১ . জলের পরিমাণ ZZ প্ল্যান্টের প্রধান পরিচর্যা হলো জল দেওয়া। এর কন্দ বা রাইজোম (rhizome)-এ জল জমা থাকে, তাই ঘন ঘন জল দেওয়ার প্রয়োজন নেই।  * কখন জল দেবেন: যখন টবের মাটি সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন জল দিন। সাধারণত গ্রীষ্মকালে মাসে একবার এবং শীতকালে দেড় থেকে দুই মাসে একবার জল দিলেই যথেষ্ট।  * কতটা জল দেবেন: জল দেওয়ার সময় টবের নিচে যে ছিদ্র থাকে, তা দিয়ে জল বেরিয়ে আসা পর্যন্ত ভালোভাবে জল দিন। এরপর অতিরিক্ত জল ফেলে দিন। টবের নিচে জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে। ২. আলোর পরিমাণ ZZ প্ল্যান্ট কম আলোতে ভালোভাবে থাকতে পারে, তবে এটি উজ্জ্বল পরোক্ষ আলোতে (indirect light) সবচেয়ে ভালো বাড়ে।  * কোথায় রাখবেন: সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। সরাসরি সূর্যের আলোতে রাখলে এর পাতা পুড়ে যেতে পারে। ঘরের যে কোনো ...

অর্কিড ( ORKIDE)🌷🌷

Image
অর্কিড একটি অসাধারণ ইনডোর প্লান্ট যা ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে। এর মনোমুগ্ধকর ফুলগুলি বিভিন্ন রঙ এবং আকারে পাওয়া যায়, যা ঘরের মধ্যে এক দারুণ স্নিগ্ধতা নিয়ে আসে। এটি সহজেই ঘরের ভেতরে রাখা যায় এবং এর যত্ন নেওয়াও খুব কঠিন নয়। অর্কিড আপনার বাড়ির পরিবেশকে শান্ত এবং আকর্ষণীয় করে তুলতে পারে। ORKIDE  অর্কিড ইনডোর প্লান্ট সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য কিছু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।  এই গাছটির পরিচর্যা সম্পর্কে নিচে দেই আপনাদের কিছু টিপস -  ১. পর্যাপ্ত আলো : অর্কিড গাছের জন্য পর্যাপ্ত পরোক্ষ সূর্যালোক প্রয়োজন। সরাসরি সূর্যের আলোতে রাখলে এর পাতা পুড়ে যেতে পারে। তাই পূর্ব অথবা উত্তর দিকের জানালার পাশে রাখা ভালো। ২ . সঠিক জল দেওয়া: অর্কিডকে অতিরিক্ত জল দেওয়া উচিত নয়। যখন গাছের উপরের মাটি শুকিয়ে যাবে, তখন জল দিন। সাধারণত, সপ্তাহে একবার জল দিলেই চলে। ৩. উপযুক্ত সার: অর্কিড গাছের জন্য বিশেষভাবে তৈরি তরল সার ব্যবহার করুন। ফুল ফোটার সময় সার দিলে ভালো ফল পাওয়া যায়। ৪ . সঠিক পাত্র: অর্কিডের পাত্রে যেন যথেষ্ট জল নিষ্কাশনের ব্যবস্থা থাকে, সেদিকে খেয়াল রাখুন। স্বচ্ছ পাত্র ব্যবহার করলে শিকড়...

অ্যাগলোনেমা রেড লিপস্টিক(Aglaonema red Lipstick)🍁🍁

Image
 অ্যাগলোনেমা রেড লিপস্টিক খুব সুন্দর এবং জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট । এর পাতাগুলি সবুজ এবং উজ্জ্বল লাল রঙে সজ্জিত থাকে, যা একে খুবই আকর্ষণীয় করে তোলে । এই গাছের পরিচর্যা নেওয়া খুবই সোজা , রঙিন অন্দরমহল করতে আপনাদের দেয় কিছু টিপস যা আপনাদের খুবই সাহায্য করবে -  AGLAONEMA LIPSTICK PLANT  ১. অ্যাগলোনেমা লিপস্টিক উজ্জ্বল এবং পরোক্ষ আলোতে সব থেকে ভালো জন্মায় । তবে কম আলোতেও এরা বাঁচতে পারে , কিন্তু আপনারা যদি উজ্জ্বল রং চান তাহলে এই গাছটিকে পর্যাপ্ত আলোতে রাখতেই হবে। সূর্যের আলো আছে এমন জায়গায় রাখুন ।  ২. এই গাছে নিয়মিত জল দিতে হয়, তবে অতিরিক্ত জল ব্যবহার না করাই ভালো । মাটির উপরের স্তর ১-২ ইঞ্চি শুকিয়ে গেলে তবেই জল দিন । শীতকালে জলের পরিমাণ কমিয়ে দিন ।  ৩.  অ্যাগলোনেমা লিপস্টিক গাছের জন্য এমন ভাবে মাটি তৈরি করুন যা  জল ধারণ করতে পারে এবং অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারে । মাটি তৈরি করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ১ ভাগ কোকপিট,  ১ ভাগ ভার্মিকম্পোস্ট এবং ১ ভাগ বালি । এই মিশ্রণটি গাছের স্বাস্থ্য এবং শিকড়ের জন্য ভালো ।  ৪. অ্যাগল...

ক্যালাঞ্চো (KALANCHEO)🏵️

Image
  ক্যালাঞ্চো , আপনার ঘরের সৌন্দর্যে যুক্ত করে এক টুকরো সতেজতা । এই ইনডোর প্ল্যান্ট ঘরে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে। এর পাতা মোটা মোটা এবং রসালো হয় এবং ফুলগুলো ছোট ছোট থোকা হয়ে ফোটে , যা দেখতে অপূর্ব লাগে । লাল, গোলাপি ,হলুদ ,কমলা এবং সাদা রঙের ফুলগুলি জানালার পাশে রাখলে দারুণ উজ্জ্বল লাগে দেখতে ।  KALANCHEO আপনি যদি গাছ ভালবাসেন আপনার জন্য একটি আদর্শ গাছ হল এটি । এই সুন্দর গাছের যত্ন নেওয়া খুব একটা কঠিন কাজ নয় , তাই যারা নতুন নতুন গাছ বসাতে ভালোবাসেন তাদের জন্য নিচে দিলাম কিছু টিপস -  ১. ক্যালাঞ্চো গাছের জন্য উজ্জ্বল আলো এবং পরোক্ষ তাপমাত্রা অত্যন্ত জরুরী । গাছটিকে দক্ষিণ বা পশ্চিমমুখী জানলার কাছে রাখলে গাছটি সবথেকে ভালো বেড়ে ওঠে।  ২. এই গাছটি হল একটি রসালো গাছ, তাই অতিরিক্ত জল প্রয়োগের দরকার পড়ে না। জল দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন উপরের মাটির শুকনো আছে কিনা , না হলে বেশি জল দেওয়ার কারণে আপনাদের গাছের শিকড় পচে যেতে পারে ।  ৩. এই গাছের জন্য ভালো ড্রেনেজ সম্পন্ন মাটি হলো অপরিহার্য। সাধারণত ক্যাকটাস গাছের জন্য যে মাটি ব্যবহার করা হয় তার সাথে মোটা ব...

স্নেক প্ল্যান্ট ( SNAKE PLANT ) 🪴🪴

Image
 একটি গাছ শুধু একটি গাছ নয়, এটি আপনার ঘরের প্রাণ । আমি বিশ্বাস করি , গাছের যত্ন নিলে আমরা নিজেদের যত্নেও নিতে শিখি।  আসুন একসাথে আমাদের ঘরের প্রতিটি কণাকে সবুজে ভরিয়ে তুলি।   SNAKE PLANT  আপনি যদি গাছ ভালবাসেন তাহলে আপনার জন্য একটি আদর্শ গাছ হল স্নেক প্ল্যান্ট ।  এটি শুধু দেখতেই সুন্দর নয়, রয়েছে প্রচুর উপকারী গুণ। অনেকেই ভাবতে পারেন এই সুন্দর গাছটির যত্ন নেওয়া খুবই কঠিন,  তাহলে চলুন আপনাদের বলি কিছু উপকারী গুণের কথা আর দেয় কিছু টিপস -  ১. এই গাছটি সূর্যের কম আলোতে বেড়ে ওঠে, তাই খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না । যারা নতুন গাছ লাগাচ্ছেন বা খুব ব্যস্ত থাকেন তাদের জন্য এটি দারুন।   ২. আপনারা কি জানেন এই গাছের সবথেকে বড় শত্রুই হচ্ছে জল। বেশি জল দিলেই এর শিকড় পচে যায় , তাই জল দেওয়ার সময় দেখে নেবেন মাটির শুকনো আছে কিনা । বসন্ত এবং শরৎকালে এই গাছটি সুন্দরভাবে বেড়ে ওঠে ।  ৩. স্নেক প্ল্যান্টের জন্য এমন মাটি ব্যবহার করুন যা তাড়াতাড়ি জল শোষণ করে নিতে পারে । যেমন ক্যাকটাস গাছের জন্য যে পটিং মিক্স ব্যবহার করা হয় তা আপনারা এই গাছে...

পিস লিলি ( peace Lily ) 🌿🌿

Image
 আপনারা হয়তো অনেকেই শুনেছেন পিস লিলি -র নাম । জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি ইনডোর প্ল্যান্ট । এটি অপূর্ব সুন্দর দেখতে লাগে এর সবুজ পাতা এবং সুন্দর সাদা ফুলের জন্য। তবে অনেকেই ভাবেন এই গাছের যত্ন নেওয়া বেশ কঠিন, তাহলে চলুন শহরের এক চিলতে বারান্দা থেকে সবুজে ভরা অন্দরমহল বানানোর জন্য আপনাকে দেই কিছু টিপস - peace Lily  ১ . অবশ্যই এই ইনডোর প্ল্যান্টটি রাখতে হবে তার সঠিক জায়গায়।এই পিস লিলি বেশি কড়া আলো পছন্দ করে না,এটি হালকা ছায়াযুক্ত স্থানে অর্থাৎ জানালার পাশে বা ঘরের মাঝখানে যেখানে হালকা আলো আসে সেখানে ভালোভাবে বেড়ে ওঠে , ২ . পিস লিলির জন্য এমন মাটি ব্যবহার করা দরকার যা জল সহজেই ধরে রাখতে পারে, যেমন নারকেলের ছোবড়ার গুঁড়ো (coco peat) এবং কিছু জৈব সার মিশিয়ে মাটি তৈরি করতে পারেন।  খেয়াল রাখতে হবে যেন টবের নিচে অবশ্যই যেন থাকে ড্রেনিং সিস্টেম ,  ৩ . অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, জল দেওয়ার নিয়ম টি। গ্রীষ্মকালে সপ্তাহে একবার এবং শীতকালে কম জল দিলেই চলে এই গাছের জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে  গাছের গোড়ায় যেন জল না জমে, না হলে গাছের শিকড় পচে যেতে পারে ,...