পিস লিলি ( peace Lily ) 🌿🌿

 আপনারা হয়তো অনেকেই শুনেছেন পিস লিলি-র নাম । জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি ইনডোর প্ল্যান্ট । এটি অপূর্ব সুন্দর দেখতে লাগে এর সবুজ পাতা এবং সুন্দর সাদা ফুলের জন্য। তবে অনেকেই ভাবেন এই গাছের যত্ন নেওয়া বেশ কঠিন, তাহলে চলুন শহরের এক চিলতে বারান্দা থেকে সবুজে ভরা অন্দরমহল বানানোর জন্য আপনাকে দেই কিছু টিপস -


peace Lily 

১ . অবশ্যই এই ইনডোর প্ল্যান্টটি রাখতে হবে তার সঠিক জায়গায়।এই পিস লিলি বেশি কড়া আলো পছন্দ করে না,এটি হালকা ছায়াযুক্ত স্থানে অর্থাৎ জানালার পাশে বা ঘরের মাঝখানে যেখানে হালকা আলো আসে সেখানে ভালোভাবে বেড়ে ওঠে ,

২ . পিস লিলির জন্য এমন মাটি ব্যবহার করা দরকার যা জল সহজেই ধরে রাখতে পারে, যেমন নারকেলের ছোবড়ার গুঁড়ো (coco peat) এবং কিছু জৈব সার মিশিয়ে মাটি তৈরি করতে পারেন।  খেয়াল রাখতে হবে যেন টবের নিচে অবশ্যই যেন থাকে ড্রেনিং সিস্টেম , 

৩ . অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, জল দেওয়ার নিয়ম টি। গ্রীষ্মকালে সপ্তাহে একবার এবং শীতকালে কম জল দিলেই চলে এই গাছের জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে  গাছের গোড়ায় যেন জল না জমে, না হলে গাছের শিকড় পচে যেতে পারে , 

৪ .  খেয়াল রাখতে হবে  সার প্রয়োগের সঠিক ব্যবহার। বছরে দুই- একবার বিশেষত বসন্তকালে যদি আপনি স্যার প্রয়োগ করেন তাহলে গাছটি আরো ভালোভাবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে ,

৫ . পিস লিলির পাতা ধূলো মুক্ত রাখা অত্যন্ত জরুরি। যাতে গাছটি সালোকসংশ্লেষ করে সহজেই বেড়ে উঠতে পারে 


আশা করবো এই টিপসগুলি ফলো করলে আপনার গাছ বেড়ে উঠবে খুব ভালোভাবে, এবং এর সাথে বেড়ে উঠবে আপনার নতুন নতুন গাছ বসানোর ইচ্ছা । এবার তাহলে জেনে নিন পিস লিলি আপনার ঘরের জন্য কেন সেরা ? 

হ্যাঁ এই পিস লিলি, আপনারা নিশ্চয় এতক্ষণ জেনেই গিয়েছেন এর যত্ন নেওয়া খুবই সোজা । এর গারো সবুজ পাতা এবং লম্বা সাদা ফুল আপনার ঘরের যে কোন কোনাকে আকর্ষণীয় করে তোলে, যেমন ড্রয়িং রুম , বেডরুম বা অফিস । গবেষণায় দেখা গিয়েছে পিস লিলি ঘরের বাতাস থেকে কিছু ক্ষতিকারক টক্সিন দূর করতে সাহায্য করে, যা ঘরের পরিবেশকে স্বাস্থ্যকর করে তোলে । 


                            এই পিস লিলি শুধু আপনার ঘরের সৌন্দর্য বাড়ায় না এটি আপনার মানসিক শান্তি এবং স্বাস্থ্যের জন্য দারুন উপকারী । 🌸🌸

Comments

Post a Comment

Popular posts from this blog

ক্যালাঞ্চো (KALANCHEO)🏵️

স্নেক প্ল্যান্ট ( SNAKE PLANT ) 🪴🪴