ক্যালাঞ্চো (KALANCHEO)🏵️

 ক্যালাঞ্চো , আপনার ঘরের সৌন্দর্যে যুক্ত করে এক টুকরো সতেজতা । এই ইনডোর প্ল্যান্ট ঘরে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে। এর পাতা মোটা মোটা এবং রসালো হয় এবং ফুলগুলো ছোট ছোট থোকা হয়ে ফোটে , যা দেখতে অপূর্ব লাগে । লাল, গোলাপি ,হলুদ ,কমলা এবং সাদা রঙের ফুলগুলি জানালার পাশে রাখলে দারুণ উজ্জ্বল লাগে দেখতে । 

KALANCHEO

আপনি যদি গাছ ভালবাসেন আপনার জন্য একটি আদর্শ গাছ হল এটি । এই সুন্দর গাছের যত্ন নেওয়া খুব একটা কঠিন কাজ নয় , তাই যারা নতুন নতুন গাছ বসাতে ভালোবাসেন তাদের জন্য নিচে দিলাম কিছু টিপস - 

১. ক্যালাঞ্চো গাছের জন্য উজ্জ্বল আলো এবং পরোক্ষ তাপমাত্রা অত্যন্ত জরুরী । গাছটিকে দক্ষিণ বা পশ্চিমমুখী জানলার কাছে রাখলে গাছটি সবথেকে ভালো বেড়ে ওঠে। 

২. এই গাছটি হল একটি রসালো গাছ, তাই অতিরিক্ত জল প্রয়োগের দরকার পড়ে না। জল দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন উপরের মাটির শুকনো আছে কিনা , না হলে বেশি জল দেওয়ার কারণে আপনাদের গাছের শিকড় পচে যেতে পারে । 

৩. এই গাছের জন্য ভালো ড্রেনেজ সম্পন্ন মাটি হলো অপরিহার্য। সাধারণত ক্যাকটাস গাছের জন্য যে মাটি ব্যবহার করা হয় তার সাথে মোটা বালি মিশিয়ে এই গাছের উপযুক্ত মাটি তৈরি করা যায়। যা সহজেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন ।

৪. ক্যালাঞ্চো গাছের কাটিং এবং পাতা থেকে সহজেই নতুন চারা বানানো যায়। এর যে কোন সুস্থ কান্ড কেটে নিন বা পাতা কেটে নিন তারপর সেটিকে যে মাটি টি আপনারা তৈরি করবেন সেটি গোড়ায় দিয়ে কিছুদিন রেখে দিন। তাহলেই আপনার চারা তৈরি হয়ে যাবে । 

৫. মিলিব্যাগ বা স্পাইডার মাইট জাতীয় কিছু পোকামাকড় গাছটিকে নষ্ট করে দিতে পারে। তাই মাঝে মাঝেই বাড়িতে থাকা হলুদ জলে তুলে গাছের পাতায় প্রয়োগ করতে পারেন । 

৬ . বিভিন্ন ধরনের সবজির খোসা এবং চাল ধোয়া জল , সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন তাহলে গাছ সতেজ থাকবে।  



                           আপনারা নিশ্চয়ই এতক্ষণ জেনেই গিয়েছেন এই গাছের যত্ন নেওয়া যেমন সোজা তেমনি এটি একটি আকর্ষণীয় ইনডোর প্ল্যান্ট। যা আপনার ঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনি গাছ থেকে বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখতে পারেন যেমন - 

i . এটি জানলার ধারে রাখা সব থেকে ভালো। আপনি জানলার উপরে কয়েকটি গাছ বসালেন এবং তার কাছ থেকে কিছু পাথর দিয়ে দিলেন। সূর্যের আলো যখন গাছে পড়বে তা উজ্জ্বল হয়ে উঠবে, এবং ততটাই আকর্ষণীয় লাগবে। 

ii. আপনার ডাইনিং টেবিলে বা কফি রাখার টেবিলে গাছটি লাগালেন , এটি ঘরের শোভা কে আরো বাড়িয়ে তুলবে। আপনি যদি চান তবে চারিদিকে কিছুটা শ্যাওলা দিয়েও রাখতে পারেন । 

iii. বিভিন্ন শেলফ এবং বইয়ের তাকে এই গাছ রাখলে আপনার সাজসজ্জায় ভিন্নতা আনবে। নানান তাকে নানান ধরনের ফুল রাখলে তা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। 

iv. আপনার কাছে যদি বেশি জায়গা না থাকে তাহলে আপনি ঝুলন্ত তবেও এই গাছটি রাখতে পারেন । এটি ঘরের কোনে, ব্যালকনিতে,  না হলে বারান্দায় দারুন লাগে দেখতে। 


                         🌸 এই কাজ শুধু আপনার ঘরের সৌন্দর্য বাড়ায় না আপনার মন এবং স্বাস্থ্যের জন্য দারুন উপকারী 🌸

Comments

Post a Comment