অ্যাগলোনেমা রেড লিপস্টিক(Aglaonema red Lipstick)🍁🍁
অ্যাগলোনেমা রেড লিপস্টিক খুব সুন্দর এবং জনপ্রিয় একটি ইনডোর প্ল্যান্ট । এর পাতাগুলি সবুজ এবং উজ্জ্বল লাল রঙে সজ্জিত থাকে, যা একে খুবই আকর্ষণীয় করে তোলে । এই গাছের পরিচর্যা নেওয়া খুবই সোজা , রঙিন অন্দরমহল করতে আপনাদের দেয় কিছু টিপস যা আপনাদের খুবই সাহায্য করবে -
![]() |
| AGLAONEMA LIPSTICK PLANT |
১. অ্যাগলোনেমা লিপস্টিক উজ্জ্বল এবং পরোক্ষ আলোতে সব থেকে ভালো জন্মায় । তবে কম আলোতেও এরা বাঁচতে পারে , কিন্তু আপনারা যদি উজ্জ্বল রং চান তাহলে এই গাছটিকে পর্যাপ্ত আলোতে রাখতেই হবে। সূর্যের আলো আছে এমন জায়গায় রাখুন ।
২. এই গাছে নিয়মিত জল দিতে হয়, তবে অতিরিক্ত জল ব্যবহার না করাই ভালো । মাটির উপরের স্তর ১-২ ইঞ্চি শুকিয়ে গেলে তবেই জল দিন । শীতকালে জলের পরিমাণ কমিয়ে দিন ।
৩. অ্যাগলোনেমা লিপস্টিক গাছের জন্য এমন ভাবে মাটি তৈরি করুন যা জল ধারণ করতে পারে এবং অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারে । মাটি তৈরি করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ১ ভাগ কোকপিট, ১ ভাগ ভার্মিকম্পোস্ট এবং ১ ভাগ বালি । এই মিশ্রণটি গাছের স্বাস্থ্য এবং শিকড়ের জন্য ভালো ।
৪. অ্যাগলোনেমা লিপস্টিক ১৮°c থেকে ২৪°c এরমধ্যে তাপমাত্রা পছন্দ করে । যদি আপনার ঘরের তাপমাত্রা শুষ্ক হয় তাহলে প্রে বোতলের জল রাখতে পারেন এবং মাঝে মাঝেই পাতায় দিতে পারেন , তাতে গাছটি সতেজ থাকবে ।
৫. বসন্ত থেকে গ্রীষ্মকালে একবার তরল সার প্রয়োগ করতে পারেন। শীতকালে সার প্রয়োগ করা থেকে বিরত থাকুন কারণ সেই সময় গাছের বৃদ্ধি কম হয়।
৬. এই গাছে সাধারণত মিলিবাগ এবং এফিসের মতো পোকামাকড়ের আক্রমণ হতে পারে। যদি সংক্রমণ দেখা যায় তাহলে দ্রুত নিম তেল প্রয়োগ করুন । যদি গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে এটি আলোর অভাবে হতে পারে ।
অ্যাগলোনেমা লিপস্টিক একটি এয়ার পিউরিফাইং প্ল্যান্ট । এটি বাতাস থেকে ক্ষতিকারক টক্সিন এবং বেনজিন শোষণ করে বাতাসকে পরিষ্কার রাখতে সাহায্য করে । এটি এমন একটি গুণ, যা কেবল গাছের সৌন্দর্যই বাড়ায় না ঘরের পরিবেশকে স্বাস্থ্যকর করে তোলে । এই সুন্দর ইনডোর প্ল্যানটিকে আপনারা সাজিয়ে রাখতে পারেন -
i. লিভিং রুমে এই গাছটি সাজিয়ে রাখার জন্য ছোট বা মাঝারি একটি স্ট্যান্ড রাখতে পারেন । এটি সোফার পাশে , বা টিটেবিলের সামনে সাজিয়ে রাখলে এর উজ্জ্বল রং সেই জায়গাটি কি আকর্ষণীয় করে তোলে ।
ii. বেডরুমের জন্য এটি একটি ভালো পছন্দ । কারণ এটি ক্ষতিকারক টক্সিন ঘর থেকে বের করে দেয় যার ফলে ঘরের পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর ।
iii. আপনার কাছে যদি জায়গা কম থাকে তাহলে এই ইনডোর প্ল্যান্ট টির জন্য আপনি ঝুলন্ত টপ ব্যবহার করতে পারেন। যা দেখতে খুবই সুন্দর লাগে ।
![]() |
| COLOURFUL POTS |
গাছটি কোন ধরনের টবে রাখছেন, তা এর সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। আপনি আপনার ঘরের সাজসজ্জার সাথে মানানসই সিরামিক, টেরাকোটা বা মেটাল প্ল্যান্টার বেছে নিতে পারেন। উজ্জ্বল রঙের টবগুলো গাছের সবুজ ও লাল রঙের সাথে ভালো কনট্রাস্ট তৈরি করে।
এই টিপসগুলো অনুসরণ করে আপনি আপনার অ্যাগলোনেমা রেড লিপস্টিক গাছটিকে আপনার ঘরের একটি আকর্ষণীয় শো পিসে পরিণত করতে পারেন। 🍁🍁


Woww very nice ❤️
ReplyDeleteSundor👌
ReplyDeleteWell written
ReplyDeleteKhub sundor
ReplyDeleteBah ❤️
ReplyDeleteVery good
ReplyDeleteGood
ReplyDeleteNice ❤️
ReplyDeleteBha !!😊
ReplyDeleteShundor
ReplyDeleteWow
ReplyDeleteBaah khub sundor 🌸❤️✨
ReplyDeleteVery nice ❤️👏
ReplyDeleteThe tips about the plant are very helpful.
ReplyDelete